বিএনপির আস্ফালন বেলুনের মতো উড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির আস্ফালন এর আগেও দেশবাসী দেখেছে। তাদের আস্ফাালন ফাঁকা বেলুনের মতো উড়ে গেছে। তাই এ সরকারকে টেনে-হিঁচড়ে নামানোর যে কথা তারা বলছে, তা করার ক্ষমতা তাদের নেই।’

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরজাহান বেগমসহ দুর্বৃত্তদের হামলায় আহত কয়েকজনকে দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল ) যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সরকারকে টেনে-হিঁচড়ে নামানো হবে বলে বিএনপির এক নেতার বক্তব্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য জানতে চান সাংবাদিকেরা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ও পরে নূরজাহানসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালানো হয়েছে। অনেকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিএনপি-জামায়াত এসব হামলা করেছে। তিনি বলেন, ‘তাদের (বিএনপি-জামায়াত) দেশের মানুষ ঘৃণা করেন। আহতদের দেখতে আমি এখানে এসেছি। প্রধানমন্ত্রী আহতদের সুচিকিত্সার নির্দেশ দিয়েছেন।’ 
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহত ব্যক্তিদের সার্বিক সহযোগিতা করা হবে বলে সাংবাদিকদের আশ্বাস দেন।