প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শালিখা ও মহম্মদপুর উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ৭ মে চতুর্থ ধাপে এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শালিখার সাতটি ইউনিয়নে মনোনীত ব্যক্তিরা হলেন আড়পাড়ায় মুনশি নয়নুর জামান, ধনেশ্বরগাতীতে ইসহাক মল্লিক, তালখড়িতে হাফিজুর রহমান মোল্লা, শতখালীতে মনিরুজ্জামান মনা, শালিখায় আল মামুন, বুনাগাতীতে মো. কায়জার হোসেন ও গঙ্গারামপুরে আমিনুর রহমান।
মহম্মদপুরের আটটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা হলেন বাবুখালীতে সৈয়দ হাফিজুর রহমান (বাকী মিয়া), বিনোদপুরে মো. গোলাম আজম, দীঘায় রোকনুজ্জামান খান, রাজাপুরে গোলাম রব্বানী, বালিদিয়ায় ইউনুছ বিশ্বাস, মহম্মদপুর মিজানুর রহমান, পলাশবাড়ীয়ায় এ টি এম এ আওয়াল (শাহীন) এবং নহাটায় মাহমুদ হোসেন।