বিএনপির উচিত সর্বদলীয় সরকারে অংশ নেওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য দায়িত্ব নেওয়া মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সালমা ইসলাম বলেছেন, সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপির উচিত সর্বদলীয় নির্বাচনকালীন সরকারে অংশ নেওয়া।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ঢাকা জেলা জাতীয় পার্টির সভানেত্রী প্রতিমন্ত্রী সালমা ইসলাম বলেন, হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও, ভাঙচুর হলে দেশবাসী ক্ষতিগ্রস্ত হবে। অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথ বাধাগ্রস্ত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব শরফুদ্দিন শরীফ, যুগ্ম আহ্বায়ক খন্দকার নুরুল আনোয়ার ও হুমায়ূন কবির, যুবসংহতির সভাপতি শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ছাত্রসমাজের সভাপতি মো. সেলিম মিয়া প্রমুখ।