বিএনপির উত্তরাঞ্চলের রোডমার্চে ৩টি পথসভা ও দুটি জনসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের রোডমার্চে তিনটি পথসভা ও দুটি জনসভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় সিরাজগঞ্জের পূর্বনির্ধারিত পথসভাটি হবে না।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোডমার্চের প্রস্তুতি ও কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত দলটির যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ অক্টোবর সকাল ১০টায় ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে রোডমার্চের যাত্রা শুরু হবে। গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ হয়ে চাঁপাইনবাবগঞ্জে যাবে রোডমার্চ।১৮ অক্টোবর রোডমার্চ শুরুর পর প্রথম পথসভা হবে গাজীপুরের কালিয়াকৈরে।