বিএনপির একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা ছাড়াই সভা শেষ হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলা শিল্পকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। এই পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়নের ফরম নিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. মেজবাহ উদ্দিন সরকার এবং অর্থবিষয়ক সম্পাদক মো. মোবারক হোসেন। দলের একজন নেতা বলেন, সোমবার (আজ) প্রার্থীর নাম চূড়ান্ত করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে বিএনপির মনোনয়ন পেতে এখন পর্যন্ত ফরম নিয়েছেন দলের সমর্থক আবদুল লতিফ।