বিএনপির একজন বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তিনজন ও বিএনপির দুজন প্রার্থী দলীয় পরিচয়ে ভোট চাইছেন। এদিকে গতকাল সোমবার বিএনপির এক প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমানের (আনারস) এই বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন জেলা বিএনপির সভাপতি আহসান আহম্মেদ।আওয়ামী লীগের তিন প্রার্থীর মধ্যে বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদকে (দেয়াল ঘড়ি) দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু তিনি ছাড়া আরও দুজন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট চাইছেন। এঁদের একজন সাবেক উপসচিব ও মুক্তিযোদ্ধা এ কে এম আমিনুল হক (দোয়াত কলম) এবং অন্যজন আনিসুজ্জামান (চশমা)। তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক।সোমবার প্রতীক বরাদ্দের পর এ কে এম আমিনুল হক বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমর্থনে আমি প্রার্থী হয়েছি। কেন্দ্রের কোনো সিদ্ধান্তের কথা আমি জানি না।’ আনিছুজ্জামান নিজেকে দলীয় প্রার্থী দাবি করে বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আমিও পরিবর্তনের পক্ষে। ’আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী দেওয়ান কামাল আহম্মেদ বলেন, ‘আমি কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করছি।’ বহিষ্কারাদেশ অবৈধ বলে দাবি করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান। তিনি বলেন, ‘জেলা কমিটি আমাকে বহিষ্কারের ক্ষমতা রাখে না। আমি এ সিদ্ধান্ত মানি না।’