বিএনপির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার দলীয় কার্যালয়ে ওই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক, আবুল কালামকে যুগ্ম আহ্বায়ক ও জুলফিকার আলীকে সদস্যসচিব করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুজ্জামান মতিন ও সদস্যসচিব আবদুল কাইয়ুম স্বাক্ষরিত চিঠিতে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।