বিএনপির কমিটি বাতিলের দাবিতে প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যঘোষিত রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি বাতিলের দাবিতে গতকাল বুধবার দুই ঘণ্টা প্রতীকী অনশন পালন করা হয়। কাঙ্ক্ষিত পদ না পেয়ে দলের এক পক্ষ এই কর্মসূচি পালন করে।
শহরের গ্রান্ড হোটেল মোড়ে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অনশন কর্মসূচি চলে৷ এ সময় মহানগর বিএনপির নতুন কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি ও সদ্যঘোষিত মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রইস আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সদ্যঘোষিত জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামসুল হক, জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা অবিলম্বে অনতুন কমিটি বাতিল করার দাবি জানান৷
৬ জুন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমদাদুল হক ভরসাকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মোজাফফর হোসেনকে সভাপতি ও সামসুজ্জামান ওরফে সামুকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি গঠন করা হয়। উভয় কমিটি ১০১ সদস্যবিশিষ্ট৷