বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যঘোষিত রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে৷ দলের একটি পক্ষ গতকাল রোববার শহরের গ্রান্ড হোটেল মোড়ে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে৷
মানববন্ধন চলাকালে মহানগর বিএনপির নতুন কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি ও সদ্যঘোষিত মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রইস আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সদ্যঘোষিত জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী প্রমুখ।
গত সোমবার বিএনপির কেন্দ্রীয় কমিটি এমদাদুল হক ভরসাকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মোজাফফর হোসেনকে সভাপতি ও সামসুজ্জামান সামুকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি গঠন করে।