বিএনপির কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা-কর্মীদের ওপর ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে বরিশাল নগরের সদর রোডে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। চরমোনাই ইউনিয়ন বিএনপি এ কর্মসূচি পালন করে। গতকাল সকাল ১০টায় সদর রোডের বরিশাল জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে অংশ নেওয়া চরমোনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আ. ছালাম রাঢ়ী বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা ইউপি নির্বাচনের আগে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে। নির্বাচনের পরও একই কায়দায় চরমোনাই পীরের ভাই সৈয়দ জিয়াউল করিম ও চরমোনাই ইউপির চেয়ারম্যান সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের নেতৃত্বে ওই হামলা হয়।’মানববন্ধন চলাকালে বরিশাল কোতোয়ালি বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন, চরমোনাই ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আকন, সহসভাপতি ইব্রাহিম আকন প্রমুখ বক্তব্য দেন।ইউপি চেয়ারম্যান সৈয়দ ইসহাক মো. আবুল খায়ের বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।