বিএনপির কারামুক্ত নেতা সুফিয়ানের সংবর্ধনা
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার যতই মামলা-হামলা করবে, ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে একতরফা নির্বাচন দিলে জনগণ গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে।গতকাল সোমবার জেলা পরিষদ চত্বরে সদ্য কারামুক্ত চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।গত ১১ ডিসেম্বর হরতাল চলাকালে নগরের বহদ্দারহাটে মিছিল থেকে পুলিশ আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে।গতকাল চট্টগ্রাম কারাগারের ফটকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফুল দিয়ে আবু সুফিয়ানকে শুভেচ্ছা জানান। নগর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার যতই নিপীড়ন-নির্যাতন করছে, বিএনপির নেতা-কর্মীরা ততই শক্তিশালী হচ্ছেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কারামুক্ত আবু সুফিয়ান।