বিএনপির কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির কার্যালয় এবং বিএনপির উপজেলা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী কায়সার কামালের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবারের এই হামলার জন্য উপজেলা ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে বিএনপি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির উদ্যোগে মিছিল করা হয়। সন্ধ্যায় যুবলীগের আহ্বায়ক বিজন সরকার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে বিএনপির ও কায়সার কামালের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম বলেন, ‘বিএনপির লোকজন মিছিল করতে বের হয়েছিল। অবরোধের বিপক্ষে আমাদের লোকজন মিছিল করতে গেলে তারা চলে যায়। কোনো ভাঙচুর করা হয়নি।’বিএনপির কায়সার কামাল বলেন, ‘গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে আমরা অবরোধ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে গণতান্ত্রিক অধিকারকেই খর্ব করেছে।’কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।