বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান হিংস্র ও অগণতান্ত্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপির কার্যালয়ে পুলিশি অভিযানকে হিংস্র ও অগণতান্ত্রিক উল্লেখ করে বলেছেন, পুলিশের এই আচরণ সরকারকে ডুবানোর জন্য যথেষ্ট। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরী বলেন, সরকারের এই আচরণের মাধ্যমে তাদের গণতন্ত্রবিরোধী মনোভাব আবারও ধরা পড়বে। গণতন্ত্রকে ধ্বংসের জন্য এটা একটা অশুভ পদক্ষেপ। গণতন্ত্র যে এ সরকারের হাতে নিরাপদ নয়, তা দিবালোকের মতো স্পষ্ট। তিনি গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন এবং দায়ী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি।