বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ঘিরে ছিল পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গতকাল শুক্রবার সকাল থেকে ঘিরে ছিল পুলিশ। প্রধান ফটক ছিল তালাবদ্ধ। সামনের সড়কে ছিল জলকামান। আশপাশের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। যানবাহন চলাচলও ছিল কম।
বেলা তিনটার দিকে সেখানে কর্তব্যরত ডিবির অতিরিক্ত উপকমিশনার আবদুর রাকিব বলেন, এখানে তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে রাস্তার দুই ধারে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে ছিলেন।
সেখানে একাধিক সাঁজোয়া যান, জলকামান ও প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়। ওই এলাকা দিয়ে একের পর এক মিছিল সমাবেশে যোগ দিতে যায়, তবে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।