বিএনপির কেন্দ্রীয় নেতার গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তৌহিদুল আলমের পক্ষে গতকাল বুধবার গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার।

গণসংযোগের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত পথসভায় গোলাম আকবর বলেন, দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে সাব-রেজিস্ট্রারের কার্যালয় পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা সভাপতি ইদ্রিচ মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহসভাপতি এনামুল হকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ: আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হারুনুর রশিদের সমর্থনে গতকাল গণসংযোগ করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নেতৃত্বে পৃথক দুটি দল নয়টি ওয়ার্ডে গণসংযোগ করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।