বিএনপির চার নেতার জামিনের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চার নেতা মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিনের আবেদন করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। বিচারক মো. জহুরুল হক ৩০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।
এর আগে এই চার নেতাকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মতিঝিল থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত গত ৯ জানুয়ারি তা নাকচ করে দিয়ে তাঁদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। একই সঙ্গে জামিনের আবেদন নাকচ করে দেন মহানগর হাকিম আদালত।