বিএনপির চার প্রার্থীসহ ১৫ প্রার্থী জামানত হারালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির চার প্রার্থীসহ ১৫ প্রার্থী জামানত হারিয়েছেন। মোট ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় তাঁরা জামানত হারালেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আট ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। এতে মানিকপুর ইউনিয়নের একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত হওয়ায় চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করা হয়নি।
আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হলেও ১৫ জন জামানত হারান। জামানত হারানো প্রার্থীরা হলেন ছলিমাবাদ ইউনিয়নে বিএনপির মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র মো. মদন মিয়া চিশতী; রূপসদী ইউনিয়নে বিএনপির মো. দেলোয়ার হোসেন, দরিকান্দি ইউনিয়নে বিএনপির আবদুল করিম; তেজখালী ইউনিয়নে স্বতন্ত্র গাজী ফাইজুর রহমান, মহিউদ্দিন, মো. ইকবাল হোসেন, মো. জহর মিয়া, মো. নুরুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, ফরদাবাদ ইউনিয়নে বিএনপির মো. ছালাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল কাইয়ুম, ময়নাল হোসেন, মো. জসিম উদ্দিন এবং মো. মাসুকুল ইসলাম।