বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন মেয়র মন্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। গতকাল বুধবার টেলিফোনে মেয়রকে বিষয়টি জানানো হয়েছে।মেয়র মন্জুর আলম খবরের সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ঢাকা থেকে টেলিফোনে আমাকে বিষয়টি জানানো হয়েছে। আজকালের মধ্যে এ ব্যাপারে চিঠি দেওয়া হবে বলেও বিএনপি নেতারা জানিয়েছেন।’ জানা গেছে, চট্টগ্রামের বিএনপি নেতাদের মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের পর মোহাম্মদ মন্জুর আলমকে এই পদ দেওয়া হলো।