বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দীনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
গতকাল হেলাল উদ্দীন সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, ২০১৩ সালের ১৮ মে সীতাকুণ্ডে নাশকতার ঘটনায় হেলাল উদ্দীনের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।