বিএনপির জয়নুল আবদিন ফারুক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নুল আবদিন ফারুক
জয়নুল আবদিন ফারুক

রাজধানীর পল্টন থানার পৃথক চার মামলায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম নুরনাহার ইয়াসমিন এ আদেশ দেন।

এর আগে আজ জয়নুল আবদিন ফারুক ছয় মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত দুটি মামলায় জামিন দেন। চার মামলায় জামিন আবেদন নাকচ করেন।

আদালত সূত্র বলছে, ২০১৫ সালেই পল্টন থানায় এই মামলাগুলো করে পুলিশ। নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে এসব মামলা করা হয়।