প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি মো. আব্দুছ ছাত্তার চার হাজার ২৩৫ ভোট পেয়ে বেসরকািরভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ভোট গ্রহণ করা হয়৷ আব্দুছ সাত্তারের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কে এম আই খলিল পেয়েছেন তিন হাজার ৬৮৬ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী আহসান হাবীব চৌধুরী পেয়েছেন দুই হাজার ৯৭০ ভোট।