বিএনপির ট্রাইব্যুনাল বাতিলের দাবি ঔদ্ধত্যপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বাতিলের দাবিকে ঔদ্ধত্যপূর্ণ, অসংগত ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল রোববার এক বিবৃতিতে দলটি জানায়, বিএনপি ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ওয়ার্কার্স পার্টি বলছে, ২০০৮ সালে নির্বাচনের গণরায় ও জাতীয় সংসদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনাল বাতিলের দাবি করে বিএনপি গণরায় ও জাতীয় সংসদের অবমাননা করছে।পলিটব্যুরোর নেতারা বলছেন, বিএনপি এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক রাষ্ট্রদূত স্টিফেন র‌্যাপের কিছু মন্তব্যের আশ্রয় নিচ্ছে। যুক্তরাষ্ট্র অন্যান্য দেশে যুদ্ধাপরাধের বিচারকে সমর্থন করলেও বাংলাদেশে করবে না। কারণ, এতে একাত্তরে সংঘটিত ঘটনাবলিতে তাদের যোগসাজশ বেরিয়ে পড়বে। বিজ্ঞপ্তি।