বিএনপির ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ স্থগিত করা হয়েছে। ২৫-২৬ অক্টোবর এ রোডমার্চ হওয়ার কথা ছিল।চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গত রাতে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ হবে না। কারণ অনেকেই তখন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। আমীর খসরু নিজেও হজ পালনের জন্য ২৪ অক্টোবর সৌদি আরব যাবেন। তিনি বলেন, প্রস্তাবিত রোডমার্চের নতুন সময়সূচি দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে।তবে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ স্থগিত করার ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইউএনবি।