বিএনপির তিন কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের মো. নাদিম (৩০), পৌরসভার ইয়াকুবনগর গ্রামের তছলিম উদ্দীন (২৮) ও পন্থিছিলা এলাকার আবদুল্লাহ আল মামুন (২২)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর একাধিক মামলা রয়েছে।