বিএনপির তিন নেতা বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সুনামগঞ্জের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুহুল কবির রিজভী গত মঙ্গলবার এই তিন নেতাকে বহিষ্কার করেন।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সহসভাপতি ওয়াকিফুর রহমান, সদর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোমিন মিয়া এবং সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল হক।
জেলা বিএনপির সভাপতি মোহামঞ্চদ ফজলুল হক জানান, এই তিন নেতাকে বহিষ্কারের চিঠি তিনি কেন্দ্র থেকে পেয়েছেন।