বিএনপির তিন নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশের তথ্য জানানো হয়। বিএনপির স্থানীয় নেতারাও বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ জামাল নুরুল হুদা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি এ টি এম ফয়েজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।