বিএনপির তিন নেতাকে বহিষ্কার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে উপজেলা বিএনপির তিন নেতাকে বহিষ্কার করার দাবি জানিয়েছে উপজেলা ও পৌর কমিটি।
গতকাল মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কমর সেলিম বলেন, গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. দবিরুল ইসলাম। দলের সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ হন মো. মনজুর এলাহী চৌধুরী। তাঁর পক্ষে কাজ করেন দলের সাবেক দুই সাধারণ সম্পাদক মো. তোছাদ্দেক হোসেন ও মো. রেজাউল করিমসহ কয়েকজন। এ কারণে ভোট ভাগাভাগি হয়ে যায়।