বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধর, ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধাসংক্রান্ত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান ও নাজিম উদ্দিন আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক এই তিনজনের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। আগামী ১১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এর মাধ্যমে এই মামলার বিচারকাজ শুরু হলো। আদালতে আমান উল্লাহসহ তিনজন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
মামলায় অভিযোগ করা হয়, ২০১০ সালের ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশের চেষ্টা করেন নেতা-কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে আসামিরা পুলিশের ওপর হামলা করেন। এই ঘটনায় বিমানবন্দর থানার পুলিশ বাদী হয়ে এই মামলা করে।