বিএনপির তিন প্রার্থীসহ ১১ জন জামানত হারালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ঘোষিত বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের তিনজন ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী তিনজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছয়টি ইউনিয়নে জামানত হারানো ১১ প্রার্থীর মধ্যে বিএনপির তিনজন, জাতীয় পার্টির তিনজন, সিপিবির একজন এবং স্বতন্ত্র চারজন প্রার্থী রয়েছেন। উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, তিনটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা জামানত হারিয়েছেন। এরা হচ্ছেন: বোদা ইউনিয়নে দেলোয়ার হোসেন, সাকোয়া ইউনিয়নে বেনাজির হাবিব আল আলম, পাঁচপীর ইউনিয়নে হাবিবুল আলম। বেংহারী বনগ্রাম, ঝলই শালশিরি ও চন্দনবাড়ী ইউনিয়নে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন।