বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি উপজেলা বিএনপির সদস্য ও বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, যুবদল ও ছাত্রদলের তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বহুলি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ হাবিবে মিল্লাতের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। বহুলি বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বহুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্জুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ সেলিনা বেগম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।