বিএনপির তিন সাংসদকে আটক করে ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আজ বেলা ২টার দিকে বিএনপির তিন মহিলা সাংসদকে আটক করে পুলিশ—ছবি: মনিরুল আলম
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আজ বেলা ২টার দিকে বিএনপির তিন মহিলা সাংসদকে আটক করে পুলিশ—ছবি: মনিরুল আলম

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির তিন সাংসদ নিলুফার চৌধুরী, রাশেদা বেগম ও শাম্মী আক্তারকে পুলিশ আটক করলেও পরে তাদের ছেড়ে দিয়েছে। আজ বুধবার দলীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের হাতে আটক হন সংরক্ষিত মহিলা আসনের এই তিন সাংসদ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা ২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের ফটক থেকে তাঁদের আটক করা হয়।

এ প্রসঙ্গে পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার আশরাফউজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ওই তিন সাংসদকে আটক করা হয়নি। তারা যাতে সেখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, ওই তিন সাংসদকে রূপসী বাংলা হোটেলের সামনে ছেড়ে দেওয়া হয়েছে।