বিএনপির তিনজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন গতকাল সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছে। তারা হলো সিরাজগঞ্জ এসবি রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তুহিন ও দশম শ্রেণীর ছাত্র রোকনুজ্জামান। এর আগে একই মামলায় গ্রেপ্তার থাকা সবুজ চৌধুরী নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে গত ২১ অক্টোবর জামিন দিয়েছেন আদালত।এদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের দাবি: এদিকে সিরাজগঞ্জের ঘটনায় সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি গঠিত গণতদন্ত কমিশন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান কমিশনের প্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ওই ঘটনায় সরকারের তদন্ত প্রতিবেদনটি একপেশে। সর্বদলীয় তদন্ত কমিটি গঠিত হলে বিএনপি তাতে অংশ নেবে।