বিএনপির তৃণমূল সভা পণ্ড করতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিএনপির বিভাগীয় নেতারা অভিযোগ করেছেন, বিএনপির তৃণমূল সভা পণ্ড করতে সরকার পরিকল্পিতভাবে তাঁদের নেতা-কর্মীদের আটক করছে। গতকাল বুধবার দুপুর ১২টায় সদর রোডে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিযোগ করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠেয় বরিশাল বিএনপির তৃণমূূূূূূূূূূূল ইউনিয়ন প্রতিনিধি সভার সার্বিক অবস্থা জানাতে ওই সম্মেলনের আয়োজন করা হয়। বরিশাল বিএনপিকে আরও বেশি গতিশীল করার জন্য তৃণমূল প্রতিনিধি সভার ডাক দেওয়া হয়েছে বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, সংসদকে অপবিত্র করে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। বিএনপির নেতা-কর্মীদের হত্যা করে বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা চালানো হচ্ছে।