বিএনপির দুই নেতা-কর্মীর ১৫০টি গাছ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের হাজরা এলাকায় শত্রুতা করে বিএনপির দুই নেতা-কর্মীর সাত বিঘা জমির ১৫০টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিএনপির ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামলা করেছেন।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে হাজরা এলাকায় শহীদুল ইসলাম ও তাঁর ছোট বিএনপির কর্মী আয়নাল হোসেন ১৪ বিঘা জমিতে ৩০০টি উন্নত জাতের আমের কলম গাছ লাগান। গতকাল বুধবার ভোররাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে সাত বিঘা জমির আম্রোপালি, ল্যাংড়া, লকনা, কালুয়াসহ উন্নত জাতের ১৫০টি আমগাছ কেটে ফেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।