বিএনপির দুই নেতার আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত বেঞ্চ তাঁদের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন একই বেঞ্চ।এদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে মিল্লাতের করা আপিল মঞ্জুর করে একই আদালত এ রায় দেন।