বিএনপির দুই নেতার বিরুদ্ধে কুষ্টিয়ায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। কুষ্টিয়ার সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান ছরোয়ার মামলাটি করেন। বিচারক আবদুল্লাহ আল মামুন ৮ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।মামলায় বাদী অভিযোগ করেন, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ সমাবেশে রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেন হুমকি দেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পরিণতি হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একই পরিণতি হবে।’