বিএনপির দুই নেতার বিরুদ্ধে 'বিদ্রোহী'র জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অপপ্রচার চালানোর অভিযোগে জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ও যুগ্ম সম্পাদক মুহামঞ্চদ মজিবুর রহমানের বিরুদ্ধে জিডি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা যুবদলের সভাপতি আবদুল মান্নান দেওয়ান গজারিয়া থানায় ওই জিডি করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মজিবুরকে সমর্থন দিয়েছে জেলা বিএনপি। মান্নানের দাবি, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের তৃণমূল নেতা-কর্মীরা চেয়ারম্যান পদে তাঁকে সমর্থন দিয়েছেন।
দুপুরে মান্নান দেওয়ান গজারিয়া প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে আবদুল হাই ও মজিবুর রহমানের বিরুদ্ধে জিডি করার কথা জানান।