বিএনপির দুই নেতার মুক্তি, একজন ফের গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কারাগার থেকে গতকাল বুধবার বিকেলে বিএনপির নেতা ইয়াছিন আলী ও আবুল বাশার জামিনে মুক্তি পেয়েছেন। তবে ইয়াছিনকে অপর একটি মামলায় জেলগেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিকেল সাড়ে পাঁচটায় কাশিমপুর কারাগার থেকে ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছিন আলী ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল বাশারকে মুক্তি দেওয়া হয়। এ সময় ইয়াছিনকে ঢাকার পল্লবী থানার অপর একটি মামলায় জেলগেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন।