বিএনপির দুই পক্ষের আলাদাভাবে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জেলা বিএনপির দুই পক্ষ গতকাল বৃহস্পতিবার আলাদাভাবে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে।

জেলা বিএনপির নামে একটি অংশ বেলা তিনটায় স্থানীয় পার্টি সেন্টারে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে জেলা বিএনপির সভাপতি জহিরুল হক সভাপতিত্ব করেন।  অপর পক্ষ বিকেল চারটায় শহর বিএনপির নামে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে স্থানীয় ফরিদপুর উচ্চবিদ্যালয় মার্কেটের সামনে। এখানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ।