বিএনপির দুই পক্ষের ধাওয়া আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও বোমাবাজির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বাজারের একটি দোকানে হামলা, শার্টার ও কাচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধাওয়া ও সংঘর্ষের ঘটনা সম্পর্কে উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে। দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী-৩ আসনের (দাগনভূঞা-সোনাগাজী) স্থানীয় সাংসদ মোহামঞ্চদ মোশাররফ হোসেন গতকাল বিকেলে গণসংযোগ করতে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরেশমুন্সি বাজার এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে সংক্ষিপ্ত সভা করার কথা ছিল। সভাস্থলে মোশাররফ হোসেন পৌঁছার আগেই স্থানীয় দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর পক্ষের কর্মী-সমর্থকেরা মোশাররফের সমর্থকদের বাধা দেন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, সংঘর্ষের সংবাদ জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।