বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির বিবদমান দুই পক্ষ পাল্টাপাল্টি সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করেছে।
গতকাল রোববার সকালে উপজেলার সুটিয়াকাঠি এলাকায় দলীয় কার্যালয়ে এক পক্ষের সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ গাজী নূরুজ্জামান। উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক শেখ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহীদ হোসেন, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে বিকেলে ফকরুল আলম সভাপতি, জাহীদ হোসেন সাধারণ সম্পাদক ও নাসির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অন্যদিকে সকালে উপজেলার মিয়ারহাটের নূরজাহান হাবিব কিন্ডারগার্টেন মাঠে অনুষ্ঠিত অপর পক্ষের সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান। উপজেলা বিএনপির সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ সাব্বির আহমেদ। বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য সরোয়ার হোসেন, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুজ্জামান প্রমুখ। সম্মেলন শেষে আকরামুল ইসলাম সভাপতি, মোজাম্মেল হক জ্যেষ্ঠ সহসভাপতি, অহিদুজ্জামান মানিক সাধারণ সম্পাদক ও আজহারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
২০০৯ সালে উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মতিউর রহমান শিকদার সভাপতি ও অহিদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালে ওই কমিটি ভেঙে ফকরুল আলমকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এরপর থেকে আহ্বায়ক ফকরুল আলমের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আকরামুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ও নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুজ্জামানের বিরোধ দেখা দেয়।
গতকাল রোববার প্রথম আলোয় ‘বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সম্মেলন আজ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।