বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে বিএনপির দুটি পক্ষ গতকাল পৃথক কর্মসূচির মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে৷
সকালে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়ার অনুগত নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করেন৷ শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি অনিমেষ দেওয়ান৷ পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়৷
অন্যদিকে বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ানের নেতৃত্বাধীন অংশ খাগড়াছড়ি গেট প্রাঙ্গণে জড়ো হয়। সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়৷ এ শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমীরণ দেওয়ান, জেলা কমিটির সহসভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরা, পৌরসভার সাবেক মেয়র জয়নাল আবেদীন, জেলা যুবদলের সভাপতি আবদুস সালাম৷