বিএনপির দুই পক্ষের পৃথক সমাবেশ
সুনামগঞ্জ জেলা বিএনপির দুই পক্ষ গতকাল বুধবার শহরে পৃথক মিছিল-সমাবেশ করেছে। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে শহরে মিছিল বের করেন দলের জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী ও দেওয়ান জয়নুল জাকেরীনের পক্ষের নেতা-কর্মীরা। তাঁরা মিছিল শেষে শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ করেন। সমাবেশ চলাকালে জেলা বিএনপির সভাপতি মোহম্মদ ফজলুল হক আছপিয়ার পক্ষের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।নাছির-জাকেরীন পক্ষের সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল হক প্রমুখ। আছপিয়ার পক্ষের নেতা-কর্মীরা সমাবেশ করেন শহরের দোজা শপিং কমপ্লেক্সের সামনে।