বিএনপির দুই পক্ষের সংঘর্ষ সমাবেশ পণ্ড
কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাসস্টেশনে গতকাল শুক্রবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষের কারণে দলের সমাবেশ পণ্ড হয়ে গেছে। সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের প্রতিবাদে টেকনাফ উপজেলা বিএনপি গতকাল বিকেলে হ্নীলা বাসস্টেশনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আবদুল্লাহ। কমিটি গঠন নিয়ে এ দুই নেতার মধ্যে বিরোধ চলে আসছে। উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার কামাল চৌধুরীর সভাপতিত্বে চলা সমাবেশে একজন নেতার বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে মোহামঞ্চদ আবদুল্লাহ, রফিকুল আলম, শাকের আহমদ, মো. ইউনুছ, আবদুল আজিজ, শরীফ, নূর কামাল, মনির উল্লাহসহ কমপক্ষে ১২ জন আহত হন। সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যায়।