বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল বুধবার স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। অবরোধে গাড়ি ভাঙচুরের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর এলাকায় অবরোধকারীরা নয়টি ট্রাক ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ বিএনপির কর্মী রেজু আহমেদকে জিজ্ঞাসাবাদ করে। পরে রেজু ওই ঘটনার জন্য দায়ী এমন কয়েকজন কর্মীর নাম জানান বলে অভিযোগ ওঠে। গতকাল সকাল ১০টার দিকে রেজু মানিকপুর বাজারে এলে বিএনপির কর্মী হারুন প্রামাণিক, রফিজ উদ্দিন, শহিদুল ইসলাম ও আফজাল হোসেন তাঁকে বেদম মারধর করেন। খবর পেয়ে রেজুর পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।