বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভুঞায় গত মঙ্গলবার রাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ১৮ দলের ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিন গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মিছিলে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন মো. আনিছ, মো. হাসান, জাহাঙ্গীর আলম, মুন্সি মিয়া, বাহার মিয়া, জাকির হোসেন ও আলম। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দাগনভুঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় এএসআই হাবিবুর রহমান চৌধুরী ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।