বিএনপির দুই পক্ষের সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গতকাল রোববার একই বিদ্যালয়ের মাঠে একই সময়ে বিএনপির দুই পক্ষ সভা আহ্বান করায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। ফলে কোনো পক্ষই সেখানে সভা করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা যায়, নিমগাছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মশিউর রহমান কমিটি গঠনের জন্য সোনাহাটা উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল বেলা তিনটায় সভা আহ্বান করেন। আহ্বায়ক কমিটিতে বাদ পড়া নেতা-কর্মীরা একই সময়ে একই স্থানে প্রতিবাদ সভা আহ্বান করেন। দুই পক্ষ মাঠের দুই পাশে মঞ্চ তৈরি করে। পাল্টাপাল্টি সভা আহ্বানকে কেন্দ্র করে সোনাহাটায় উত্তেজনার সৃষ্টি হয়। ইউএনও আবদুল্লাহ হারুন জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সোনাহাটা বিদ্যালয়ের মাঠসহ আশপাশের চার কিলোমিটার এলাকায় রোববার ১৪৪ ধারা জারি করা হয়।