বিএনপির দুই সাবেক সাংসদ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করতে গিয়ে আজ বুধবার বিএনপির দুই সাবেক সাংসদ আটক হয়েছেন।
আটক দুই বিএনপি নেতা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকার সাবেক সাংসদ নিজাম উদ্দিন ও একই জেলার রামগতি এলাকার সাবেক সাংসদ আশরাফ উদ্দিন।
পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কাদের সিদ্দিকী। সেখান থেকে বেলা দুইটার দিকে এই দুজনকে আটক করে মতিঝিল থানার পুলিশ।