প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে গতকাল রোববার ভোলার লালমোহন উপজেলা পরিষদ চত্বরে যুবলীগের কর্মীরা বিএনপি-সমর্থিত ইউপি সদস্য পদপ্রার্থী দুজনকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যুবলীগের সমর্থক সাহেব নুর, মনজু, জসিম, প্রিন্স মাহমুদ ও শাহাবুদ্দিনকে আটক করে ও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। এতে ক্ষুব্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা উপজেলার সামনে ও থানা মোড়ে বিক্ষোভ করেন এবং টায়ার জ্বালিয়ে প্রায় ৩০ মিনিট ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রমাগঞ্জ ইউনিয়নের বিএনপি-সমর্থিত ইউপি সদস্য পদপ্রার্থী মো. হোসেন ও জাহাঙ্গীর আলম উপজেলা পরিষদে এলে যুবলীগের কর্মীরা তাঁদের মারধর করেন।