বিএনপির দ্বন্দ্ব, যুবদলের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের কারণে গতকাল বৃহস্পতিবার জেলা যুবদলের বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে। জানা গেছে, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক-সমর্থিত একটি পক্ষ চায় জেলা যুবদলের বর্তমান কমিটি বহাল থাকুক। কিন্তু দলের যুগ্ম সাধারণ সম্পাদক-সমর্থিত আরেক পক্ষ চায় কমিটি পুনর্গঠন করা হোক। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে দ্বন্দ্ব।জেলা যুবদল গতকাল বৃহস্পতিবার সকালে শহরের মুনিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে বর্ধিত সভা আহ্বান করে। কিন্তু বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাদেম নিয়ামুল নাছিরের নেতৃত্বে দলের একাংশ এই বর্ধিত সভা স্থগিত করার দাবিতে বুধবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। তারা গতকাল একই সময় দলীয় কার্যালয়ে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করে।গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, পুলিশ বিএনপির কার্যালয় ঘিরে রাখায় দলের নেতা-কর্মীরা ভেতরে ঢুকতে পারছেন না। সকাল সাড়ে ১০টার দিকে খাদেম নিয়ামুল নাছিরের নেতৃত্বাধীন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীরা দলীয় কার্যালয়ের পাশে মুনিগঞ্জ রিকশাস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। বেলা ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আলী রেজাসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার উপস্থিতিতে যুবদলের কর্মীরা শহরের পুরাতন বাজার মোড়ে পৃথক বিক্ষোভ সমাবেশ করেন। দুপুর ১২টার দিকে উভয় পক্ষ এলাকা ত্যাগ করে।জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাদেম নিয়ামুল নাছির বলেন, ‘বিএনপির কতিপয় নেতা দলের বৃহত্তর অংশের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে নিজেদের পছন্দের অযোগ্য কিছু লোক দিয়ে যুবদল পরিচালনার ষড়যন্ত্র করছেন। এর প্রতিবাদেই অবস্থান ধর্মঘট ও সমাবেশ ডেকেছি।’ সাধারণ সম্পাদক আলী রেজা দাবি করেন, পুলিশের বাধা উপেক্ষা করে সকাল সোয়া নয়টায় তাঁরা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে বর্ধিত সভা করেছেন।